নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ ৩

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ ৩
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাসের লিকেজ থেকে বাসায় আগুন লাগার ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার উপজেলার কুড়িপাড়া চাপাতলী এলাকায় সেলিম মিয়ার টিনশেড ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মাইদুল, তার স্ত্রী বিউটি এবং তাদের আট বছর বয়সী ছেলে মারুফ। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান সাংবাদিকদের জানান, তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ পুড়ে গেছে। তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, দগ্ধদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরের ভেতরে জমে থাকা গ্যাসের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad