পরিবেশ ও নারী উন্নয়ন গবেষণায় সাউথ এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন পদক পেয়েছেন সাংবাদিক ও গবেষক পারভেজ বাবুল।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে বরেণ্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মানবাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অন্যান্য গুণীজনের সঙ্গে পারভেজ বাবুলকে পরিবেশ ও নারী উন্নয়ন বিষয়ে গবেষণার জন্য আন্তর্জাতিক মানবাধিকার শান্তি পুরস্কার দেওয়া হয়।
উল্লেখ্য, পারভেজ বাবুল এর আগেও বিভিন্ন সংগঠন থেকে পরিবেশ, নারী উন্নয়ন, কাব্য সাহিত্য ও সাংবাদিকতায় একাধিক পুরস্কার পেয়েছেন।
জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত সাংবাদিক, কলামিস্ট, লেখক ও কবি পারভেজ বাবুল পরিবেশ সুরক্ষা, নারীর সমতা, ন্যায্যতা, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।


