নোয়াখালীতে ব্যবসায়ীকে দোকানের ভেতরে ঢুকে গুলি

নোয়াখালীতে ব্যবসায়ীকে দোকানের ভেতরে ঢুকে গুলি
গুলিতে আহত ব্যবসায়ী মিজান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জিনু মার্কেটে মীযানুর রহমান মিজান (৩২) নামে এক ব্যবসায়ীকে দোকান থেকে ডেকে নিয়ে প্রকাশ্যে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।

শনিবার রাত ১০টার দিকে আমানউল্যাপুর ইউনিয়নের জিনু মার্কেটের নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘মিজান স্টোরে’ কাজ করা অবস্থায় এ ঘটনা ঘটে।

আহত মীযানুর রহমান বেগমগঞ্জ উপজেলার ১নং আমানউল্যাপুর ইউনিয়নের আহাম্মদ উল্যাহর ছেলে।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জায়েদ জানান, গুলিবিদ্ধ ব্যবসায়ী মিজান স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিত। শনিবার রাতে দোকানেই কেনাবেচায় ব্যস্ত ছিলেন তিনি। তখন স্থানীয় সন্ত্রাসী ‘কানা নিজামের’ নেতৃত্বে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায়।’

আরও পড়ুন

অভিযোগ অনুযায়ী, হামলার সময় কানা নিজামের সঙ্গে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী মিজানুর রহমান পলাশ, কালা শহীদ, তারেক, রায়হান, শাহ আলম, রাজু, ফরহাদ, ফাহাদ, আসিফ, সৈকত, নজরুল, রনি, সাকিব, ফয়সাল ও শাহসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন উপস্থিত ছিলেন। তারা​ দোকানে ঢুকে খুব কাছ থেকে মিজানকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে একটি গুলি তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় মিজান মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে তার চিৎকার শুনে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় স্থানান্তর করার পরামর্শ দেন।

​এদিকে ঘটনার পর থেকে পুরো জিনু মার্কেট ও আমানউল্যাপুর এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ঘটানায় বেগমগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে তার খোঁজ খবর নিয়েছি। ঘটনাস্থলে পরিদর্শন শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad