নোয়াখালীতে ভোটকেন্দ্রের সিসিটিভি ক্যামেরা চুরি

নোয়াখালীতে ভোটকেন্দ্রের সিসিটিভি ক্যামেরা চুরি
ভোটকেন্দ্রের বাইরের অংশে লাগানো সিসিটিভি ক্যামেরা নিয়ে গেছে দুর্বৃত্তরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নোয়াখালী-৩ আসনে বেগমগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রের বাইরের অংশে লাগানো সিসিটিভি ক্যামেরা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেহেদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকাল থেকে বুধবার দুপুরের মধ্যে কোনো এক সময়ে ক্যামেরাটি নিয়ে যাওয়া হয় বলে জানান ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মেহেদী হাসান।

মেহেদী হাসান জানান, কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নিযুক্ত হওয়ার পর বুধবার তিনি বড় মেহেদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখেন সবকিছু ঠিকঠাক আছে। সিসিটিভির ক্যামেরাগুলো ঠিকভাবে স্থাপন করা আছে। কেন্দ্রটি ঘুরে দেখে তিনি চলে আসেন। পরে বুধবার দুপুর ১২টার পর তিনি জানতে পারেন কেন্দ্রের বিদ্যালয় ভবনের সামনের মাঠের দিকে লাগানো সিসিটিভির ক্যামেরাটি কে বা কারা নিয়ে গেছে। তাৎক্ষণিক তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। বুধবার সন্ধ্যা পর্যন্ত ক্যামেরাটি নতুন করে লাগানো হয়নি। তবে আরেকটি ক্যামেরা লাগানো হবে বলে জানান তিনি।

এ বিষয়ে বুধবার সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান বলেন, কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা চুরি হয়নি। মঙ্গলবার বিকালে বাচ্চারা মাঠে খেলার সময় বিদ্যালয়ের বাইরে লাগানো একটি সিসিটিভি ক্যামেরা ভেঙে যায়।
তার দাবি সিসিটিভি ক্যামেরাটি পুনঃস্থাপন করা হয়েছে। যদিও এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেটি পুনঃস্থাপন করার খবর পাওয়া যায়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর