রাজধানীতে টাকা বিতরণকালে জামায়াত নেতার দণ্ড

রাজধানীতে টাকা বিতরণকালে জামায়াত নেতার দণ্ড
ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে টাকা বিতরণের সময় আটক হন সুত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিব। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে টাকা বিতরণের সময় আটক হন সুত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিব। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই দিনের কারাদণ্ড দেয়। বুধবার রাজধানীর সুত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

সুত্রাপুর থানার ওসি মো. মতিউর রহমান জানান, হাবিব নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছে টাকা পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. হাবিব ভোটারদের টাকা দিয়ে ভোট কিনতে চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলেন।

জানা গেছে, সুত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ড এলাকার একটি চালের দোকানে ভোটারদের কাছে টাকা বিতরণকালে স্থানীয়রা তাকে আটক করেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছান এবং যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পান। পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad