নোয়াখালীতে নতুন জেলা প্রশাসক শফিকুলের যোগদান

নোয়াখালীতে নতুন জেলা প্রশাসক শফিকুলের যোগদান
নোয়াখালীর নতুন জেলা প্রশাসক শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নোয়াখালী জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন মুহাম্মদ শফিকুল ইসলাম। মঙ্গলবার তিনি জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে নেন।

মুহাম্মদ শফিকুল ইসলাম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সচিব হিসেবে কর্মরত ছিলেন। তার জন্ম টাঙ্গাইল জেলায়।

দায়িত্ব নেওয়ার পর তিনি নোয়াখালী জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় তিনি নোয়াখালীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad