ঢাকা মহানগর পিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

ঢাকা মহানগর পিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীর অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকাল ৪ টা ১৫ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন আইনজীবী জানিয়েছেন, বিকাল সোয়া ৪টার দিকে হঠাৎ করেই পিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরিত হয়। পাশের নির্মাণাধীন একটি ভবনের ৫ বা ৬ তলা থেকে এটি ছোড়া হয়েছে বলে তাদের ধারণা।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ‘আমি কার্যালয়ে মামলার বিষয়ে কাজ করছিলাম। হঠাৎ ককটেল বিস্ফোরণের মতো প্রচণ্ড শব্দ শুনতে পাই। আমার মনে হয়, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ তদন্ত করছে, এ বিষয়ে তারা আইনানুগ ব্যবস্থা নেবে।’

তবে ককটেল নয় আতঙ্ক ছড়াতে পটকা ফুটানো হয়েছে বলে দাবি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের।

এ ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর