লর্ডস টেস্ট নিয়ে পিসিবির সমালোচনায় ইমরানের ছেলেরা

লর্ডস টেস্ট নিয়ে পিসিবির সমালোচনায় ইমরানের ছেলেরা
সুলায়মান ও কাসিম খান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে বাবা ইমরান খানকে নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারের বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতিক্রিয়ার তীব্র সমালোচনা করেছেন তার দুই ছেলে সুলায়মান ও কাসিম খান।

লর্ডস টেস্টের মধ্যাহ্নবিরতিতে স্কাই স্পোর্টসে প্রচারিত ঐ সাক্ষাৎকারে ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়কের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন তার দুই ছেলে। পিসিবি সাক্ষাৎকারটির বিরুদ্ধে স্কাই স্পোর্টসের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায় এবং প্রতিবাদ হিসেবে মধ্যাহ্নভোজের পর পাকিস্তান দলকে মাঠে না নামানোর বিবেচনা করে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।

দ্য টেলিগ্রাফকে কাসিম খান বলেন, ‘তারা নিজেদের একেবারে হাস্যকর বানিয়েছে।’ অন্যদিকে সুলায়মান খান পিসিবির পদক্ষেপকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে উল্লেখ করে ক্রিকেট বোর্ডের এমন আচরণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

ইমরানের ক্রিকেটীয় উত্তরাধিকার নিয়ে পিসিবির অবস্থান এবারই প্রথম বিতর্কের মুখে পড়েনি। এর আগে ২০২৩ সালেও পিসিবির প্রকাশিত ইতিহাস কেন্দ্রিক এক ভিডিওতে ইমরানকে বাদ দেওয়া নিয়ে সমালোচনা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে কাসিমের মতে, বাবাকে নিয়ে আলোচনা হলে পিসিবির মধ্যে আতঙ্ক ও অস্থিরতা প্রকাশ পায়।

সুলায়মান ও কাসিম জানান, পিসিবির এমন প্রতিক্রিয়ায় বিষয়টির আলোচনা আরও বেড়েছে। তাদের মূল উদ্বেগ রাজনৈতিক নয়, বরং বাবার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স ও ইমরানের সাবেক সতীর্থ জাভেদ মিয়াঁদাদও তার জরুরি চিকিৎসা এবং মর্যাদাপূর্ণ আচরণের সমর্থনে বার্তা দিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর