নিঃশর্ত ক্ষমা চাইলেন ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসক

নিঃশর্ত ক্ষমা চাইলেন ময়মনসিংহ মেডিকেলের চিকিৎসক
Advertisement
Advertisement

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ শোকজ নোটিশের জবাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

রোববার সকালের দিকে তিনি হাসপাতাল পরিচালকের কাছে শোকজ নোটিশের জবাব দেন।

এর আগে, শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজে একটি সেমিনারে গিয়ে হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মো. আবু জাফর।

এ সময় ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারের ভেতরে একটি টেবিল দেখে ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব চন্দ্র বর্মণের কাছে এর কারণ জানতে চান।

আরও পড়ুন

এ নিয়ে ডিজির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ধনদেব চন্দ্র বর্মণ। পরে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি এ ঘটনার জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, সহকর্মীদের কাছে ভালো ব্যবহারের জন্য পরিচিত ডা. ধনদেব চন্দ্র বর্মণ। তবে দীর্ঘদিন পদোন্নতি না পাওয়ায় তিনি হতাশাগ্রস্ত ছিলেন।

এ ছাড়া হাসপাতালের সমস্যা জানতে না চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি শুধু একটি টেবিল নিয়ে বার বার প্রশ্ন করায় তিনি তর্কে জড়িয়ে পড়েন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad