নাটোরে শিশু ধর্ষণে অভিযুক্তকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

নাটোরে শিশু ধর্ষণে অভিযুক্তকে গণপিটুনি, পুলিশে সোপর্দ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

নাটোরের সদর উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম নামে এক ফুচকা বিক্রেতাকে গণপিটুনি দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে ফসলের মাঠ থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে শিশুটিকে একটি ঘাসের জমিতে নিয়ে ধর্ষণ করে শরিফুল। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন।

পরে সন্ধ্যার দিকে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী শরিফুলের বাড়ি ঘেরাও করে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। পরে সদর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। ভুক্তভোগী শিশুকে উন্নত চিকিৎসার জন্য সদরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad