ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা
ওমান উপসাগরের ম্যাপ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে ইরানের নৌবাহিনী।

তেহরানের অভিযোগ, জাহাজটি ইরান সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের ‘কমান্ড ও কন্ট্রোল সেন্টার’ হিসেবে কাজ করছিল। তবে যুক্তরাষ্ট্র এই দাবি সরাসরি অস্বীকার করে একে ‘মিথ্যা তথ্য’ হিসেবে উল্লেখ করেছে।

বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, বুধবার এক বিবৃতিতে ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী কর্মকাণ্ড’, হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘন ও ওমান উপসাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ওমান উপসাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার শনাক্ত করে ইরানের নৌবাহিনী। জাহাজটি ইরানের আঞ্চলিক সমুদ্রসীমার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল।

ইরানের নৌবাহিনী ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ সেই কমান্ড ও কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে হামলা করেছে। তারা অঞ্চলে ‘মার্কিন-জায়নবাদী’ তৎপরতার ওপর নজরদারি অব্যাহত রেখেছে। ভবিষ্যতে আরও পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম বলেছে, ‘ইরান মিথ্যা বলছে। সমুদ্রে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ নিরাপদ, বাধাহীন ও স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad