নরসিংদীতে ভাইয়ের হাতে ভাই খুন, আটক ২

নরসিংদীতে ভাইয়ের হাতে ভাই খুন, আটক ২
নিহত মিশুক চালক আল আমীন
Advertisement
Advertisement

নরসিংদীতে আল আমিন (৩০) নামে এক মিশুক চালক ভাইয়ের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে শহরের সাটিরপাড়ার একটি পাম্পের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই হাসানসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আল আমিন ও হাসান নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের আতশআলি বাজার এলাকার নুর ইসলামের ছেলে এবং শহরের চৌয়ালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্বজনরা জানিয়েছে, হাসান ও আল আমিনরা পাঁচ ভাই ও দুই বোন। দীর্ঘদিন ধরে চৌয়ালার বাসিন্দা হাবিবের ছেলে নাইম আল আমীনদের বোন তসলিমা বেগমকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল।  এ নিয়ে তসলিমার ভাইদের সঙ্গে নাইমের বিরোধ চলছিল। তিন দিন আগে আল আমিন নাইমের সঙ্গে বসে এ ঘটনা মিমাংসা করে নেন। হাসান সেটা মেনে নিতে পারেননি।

শনিবার সকালে আল আমিন বাজার করতে বের হলে সাটিপাড়া এলাকায় আজাদ ফিলিং স্টেশনের সামনে হাসান তাকে কেঁচি দিয়ে পেটে একাধিক আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানিয়েছে, আল আমিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আনা হয়। তার পেটে একাধিক আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, হত্যাকান্ডের ঘটনায় ঘাতক ছোট ভাই হাসান ও নাইমকে আটক করা হয়েছে । মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর