নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর, সম্পাদক রাজু

নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর, সম্পাদক রাজু
নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর (বামে), সম্পাদক রাজু। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংখ্যাগরিষ্ঠ পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। সোমবার জেলা আইনজীবী সমিতির এক নম্বর ভবনে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলে। সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ নুর মোহাম্মদ।

নির্বাচনে ৭৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আজিবুর রহমান আজিজ। তার প্রতিদ্বন্দ্বী মো. তারিকুজ্জামান লিটু পেয়েছেন ৬৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ইসরাফিল খবির রাজু। তার প্রতিদ্বন্দ্বী নেওয়াজ মাহমুদ তুহীন পেয়েছেন ৪৮ ভোট।

সহসভাপতি পদে ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শরিফুল ইসলাম টিটু। সহসাধারণ সম্পাদক পদে ৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন মো. ওয়াহিদুজ্জামান জুলু।

আরও পড়ুন

গ্রন্থাগার সম্পাদক পদে মো. ইমরুল হাসান সনেট এবং আইন ও সমাজকল্যাণ সম্পাদক পদে লাভলী আকতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যকরী সদস্য পদে কাজী জিয়াউর রহমান, এসএম ইকবাল হোসেন, মো. শিমুল ফকির, সাহাজিয়া শারমিন মুন্নী ও মিস মিলিনা খানম ওরফে মিলি সিদ্দিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ নুর মোহাম্মদ জানান, মোট ১৬০ জন ভোটারের মধ্যে ১৪৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় তিনি ভোটার ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।

নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন নড়াইল আইনজীবী সমিতি ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন সিকদার এবং বিএনপি নেতা গোলাম মোহাম্মদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad