ধর্ষণ ছোট-বড় হয় না, সবই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণ ছোট-বড় হয় না, সবই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: বাসস
Advertisement
Advertisement

ধর্ষণ ছোটও হয় না বড়ও হয় না, সবই সমান বলে মন্তব‌্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রামিসা ধর্ষণ আর জিসান, ধর্ষণের ক্ষেত্রে সবাই সমান। 

সোমবার জাতীয় সংসদ অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর ছাটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় গত দিনের সংসদ অধিবেশনে কুমিল্লার শিবির নেতা জিসানকে নিয়ে হওয়া হট্টগোলের প্রসঙ্গ টানেন স্বরাষ্ট্রমন্ত্রী। গত ১২ জুন বিয়ের তারিখ নির্ধারিত থাকলেও জিসান নিজেই আত্মগোপন করেন। পরে পুলিশ তাকে লাকসাম এলাকা থেকে উদ্ধার করে। ভুক্তভোগী নারী বাদী হয়ে জিসানসহ চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে মামলা করেছেন।

তার কথার পরিপ্রেক্ষিতে স্পিকার বলেন, ‘মন্ত্রী আমরা তো দুর্নীতি দমন কমিশন নিয়ে আছি, এটার ওপরেই শেষ করেন।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুর্নীতির ক্ষেত্রে বলেছে উচ্চ এবং নিম্ন দুর্নীতি আইনে আছে কিন্তু ডেফিনেশনে উচ্চ দুর্নীতিও নাই নিম্ন দুর্নীতিও নাই। দুর্নীতি এবং দুর্নীতি একই ডেফিনেশন। এখানে দুর্নীতি ছোট হয় না, বড়ও হয় না। যেমন ধর্ষণ ছোটও হয় না, বড়ও হয় না। সবই সমান, রামিসা ধর্ষণ আর জিসান, ধর্ষণের ক্ষেত্রে সবই সমান। একটার বিচার চাইব, আরেকটা চাইব না, তা হয় না।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad