দশম গ্রেড দাবিতে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা

দশম গ্রেড দাবিতে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে শুরু করেছেন শিক্ষকরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চাকরিতে দশম গ্রেডসহ তিন দফা দাবিতে শনিবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও অবস্থান কর্মসূচি করবেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

সমাবেশকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন উপজেলা থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন শিক্ষকরা।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি টাইমস অব বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছিল মন্ত্রণালয়। কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি। সহকারী শিক্ষকরা এখনো ১৩তম গ্রেডে বেতন-ভাতা পান। এই অর্থে জীবনযাপন কষ্টকর হয়ে উঠেছে। সামাজিক সম্মানও প্রশ্নের মুখে পড়েছে। তাই তিন দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।’

আরও পড়ুন

‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ নামে একটি মোর্চার ব্যানারে সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকদের একাধিক সংগঠন একসঙ্গে এই আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছে।

তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীত করার জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে পে কমিশনে আলোচনা হয়েছে। এটি প্রক্রিয়াধীন।

আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাকরিতে গ্রেড বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে তাদের জন্য ১২তম গ্রেড দিতে চাওয়া হয়েছিল। তাতে রাজি হননি তারা। পরবর্তীতে লাগাতার আন্দোলনের মুখে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করার ঘোষণা দেয় মন্ত্রণালয়। কিন্তু দুই মাসের বেশি সময় পার হয়ে গেলেও সেই ঘোষণা বাস্তবায়ন হয়নি।

তারা আরো জানান, সরকার যেন দ্রুত ১১তম গ্রেডের গেজেট দেয়, সেজন্য চাপ সৃষ্টি করতেই দশম গ্রেডের দাবিতে আন্দোলনে নামছেন শিক্ষকরা। ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি করলেই শিক্ষকরা খুশি মনে শ্রেণিকক্ষে ফিরে যাবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad