তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
Advertisement
Advertisement

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় একটি তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে করে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার বিকাল ৪টার দিকে আখাউড়া-সিলেট রেলপথের লাউয়াছড়া উদ্যান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনাকবলিত ৯৬২ নম্বর তেলবাহী ট্রেনে থাকা আরএনবি গোয়েন্দা সদস্য পরাগ বকুল দাস জানান, সকালে সিলেট থেকে ট্রেনটি ছেড়ে আসার পর বিকালে লাউয়াছড়া উদ্যানে প্রবেশের সময় হঠাৎ ধোঁয়া দেখতে পান তারা। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি লোকোমাস্টারকে জানালে ট্রেনটি থামানো হয়। এরপর দেখা যায়, ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেনটিতে কোনো তেল ছিল না বলে জানান তিনি।

স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ বলেন, ‘লাইনচ্যুত ওয়াগন উদ্ধার না হওয়া পর্যন্ত সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকবে। উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর