তাসভীর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতা চিরঞ্জিত বিশ্বাস

তাসভীর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতা চিরঞ্জিত বিশ্বাস
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত ২১তম তাসভীর চলচ্চিত্র উৎসবে সেরা পুরুষ অভিনেতার পুরস্কার জিতেছেন বাংলাদেশের অভিনেতা চিরঞ্জিত বিশ্বাস। দেলুপি সিনেমায় অভিনয়ের জন্য এ স্বীকৃতি পেয়েছেন তিনি।

গত ১৮ অক্টোবর উৎসবের সমাপনী অনুষ্ঠানে চিরঞ্জিতের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সিনেমাটির পরিচালক মোহাম্মদ তৌকীর ইসলাম।

যুক্তরাষ্ট্রের সিয়াটলভিত্তিক তাসভীর চলচ্চিত্র উৎসব দক্ষিণ এশীয় চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন। উৎসবটি অস্কারের যোগ্যতা অর্জনকারী চলচ্চিত্র উৎসব হিসেবেও স্বীকৃত। এ বছর উৎসবের নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশি সিনেমা ছিল ‘দেলুপি’। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিনিধিত্বের ক্ষেত্রেও সিনেমাটি বিশেষ গুরুত্ব পেয়েছে।

ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত ‘দেলুপি’ সিনেমার গল্পের অনুপ্রেরণা খুলনা অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পড়ার ঘটনা এবং ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা। পরিবেশগত বিপর্যয়, রাজনৈতিক সংঘাত ও সামাজিক বৈষম্যের মধ্যে গ্রামীণ জনপদের মানুষের জীবনসংগ্রাম উঠে এসেছে সিনেমাটিতে।

আরও পড়ুন

২০২৫ সালে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দেলুপি’। এরপর নেদারল্যান্ডসের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারডাম এবং ইতালির কারাওয়ান ফিল্ম ফেস্টসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি।

আগামী ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ৩৯তম ভার্জিনিয়া চলচ্চিত্র উৎসব এবং যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগেও অংশ নেওয়ার কথা রয়েছে ‘দেলুপি’র।

চিরঞ্জিত বিশ্বাসের এ অর্জন আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে সিনেমাটির যাত্রায় নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে বিশ্ব চলচ্চিত্র উৎসবের পরিসরে বাংলাদেশের সিনেমার উপস্থিতিও আরও দৃশ্যমান হচ্ছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad