তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী বাদশা

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী বাদশা
রেজাউল করিম বাদশা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন থেকে উপনির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে রেজাউল করিম বাদশাকে। যিনি বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে রেজাউল করিম বাদশাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

বগুড়া-৪ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেন এই তথ্য জানিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও বিষয়টি নিশ্চিত করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন তারেক রহমান।

এর মধ্যে ঢাকা-১৭ আসনে তিনি পান ৭২ হাজার ৬৯৯ ভোট এবং বগুড়া-৬ আসনে পান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট।

আরও পড়ুন

আইন অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচন অংশ নিতে পারেন। কিন্তু বিজয়ী হলে কেবল একটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে হয়। বাকিগুলো ছেড়ে দিতে হয়। এরপর সেসব আসনে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।

এমন বাস্তবতায় গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে চিঠি দিয়ে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি।

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে দল কাকে মনোনয়ন দেবে তা নিয়ে গত কয়েকদিন চলে নানা জল্পনা-কল্পনা। অনেকে ভেবেছিলেন, মেয়ে জাইমা রহমানকে হয়ত এই আসনে মনোনয়ন দেবেন তারেক রহমান।

তবে বৃহস্পতিবার জানা গেল, রেজাউল করিম বাদশা হচ্ছেন এই আসনে বিএনপির কান্ডারি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad