মাদারীপুরে গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মাদারীপুরে গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মাদারীপুরে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার রাতে শহরের বিসিক শিল্পী নগরী এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই গৃহবধূর নাম মিম। তিনি সদর উপজেলার কালাইমারা এলাকার ছেলে এ কে এম আব্দুল্লাহ নোমান ওরফে রিয়াদ খানের স্ত্রী।

পুলিশ ও স্বজনদের ধারণা, পারিবারিক কলহের জেরে মিমকে হত্যা করে রিয়াদ। ঘটনার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, প্রায় এক বছর রিয়াদের সঙ্গে মিমের বিয়ে হয়। এর আগে, নিহতের আরেকটি বিয়ে হয়েছিল এবং একটি ছেলে সন্তান ছিল। তারা কয়েক মাস ধরে বিসিক শিল্পী নগরী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সন্তানকে কেন্দ্র করে প্রায় ঝগড়া হতো তাদের।

আরও পড়ুন

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহতের আত্মীয় সাহানা বলেন, ‘রিয়াদ গলা টিপে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।’

নিহতের মা রোখসানা বেগম বলেন, ‘আমার মেয়েকে গলা টিপে হত্যা করেছে রিয়াদ। আমাকে ফোন দিয়ে মরদেহ নিতে বলেছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।’

মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবার থেকে অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad