ঢাবিতে মানবাধিকার বিষয়ে দুই দিনের কর্মশালা

ঢাবিতে মানবাধিকার বিষয়ে দুই দিনের কর্মশালা
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার বিষয়ে দুই দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘হিউম্যান রাইটস: ফ্রম থিওরি টু প্রাকটিস’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব ও ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস। আয়োজনে সহযোগিতা করে রয়্যাল ড্যানিশ অ্যাম্বাসি।

বুধবার বিকালে এই কর্মশালা শেষ হয়। কর্মশালায় দেশের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫টি বিভাগের ৩২ জন শিক্ষার্থী অংশ নেন। দু’দিনব্যাপী এই কর্মশালায় মানবাধিকারের মৌলিক ধারণা, আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো, অধিকার সুরক্ষার বিভিন্ন প্রক্রিয়া এবং মানবাধিকারভিত্তিক নেতৃত্ব নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক যোগাযোগ, নাগরিক সম্পৃক্ততা, অ্যাডভোকেসি, সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর অ্যাকশন প্রজেক্ট পরিকল্পনার কৌশল নিয়েও হাতে-কলমে অনুশীলন করেন অংশগ্রহণকারীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক অধ্যাপক আইনুল ইসলাম। কর্মশালা পরিচালনায় সহযোগিতা করেন অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের মানবাধিকারবিষয়ক মাস্টার ট্রেনাররা।

কর্মশালার শেষ দিনে অংশগ্রহণকারীরা দলগতভাবে কমিউনিটির বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে বাস্তবভিত্তিক অ্যাকশন প্রজেক্ট উপস্থাপন করেন। পরে অভিজ্ঞতা বিনিময়, শেখার অগ্রগতি মূল্যায়ন এবং সফল অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি হয়।

আয়োজকদের মতে, তরুণদের মধ্যে মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং সামাজিক পরিবর্তনে সক্রিয় নাগরিক অংশগ্রহণ উৎসাহিত করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad