ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬২

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬২
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬২ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৮ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৩৬৭ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ৩০ অক্টোবরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ সময়ে এ বিভাগেই তিনজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬৮ জন, বরিশালে ১৮২ জন, খুলনায় ১৩১ জন, রাজশাহীতে ১১২ জন, ময়মনসিংহে ৭৫ জন, রংপুরে ৪৮ জন ও সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩৬৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭১৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ২৩৬ জন।

বিভাগভিত্তিক হিসাবে, চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৯৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ৭৮ জন, চট্টগ্রামে ৪২ জন, ময়মনসিংহে ৩৩ জন, বরিশালে ২৯ জন, রাজশাহীতে ২৮ জন, রংপুরে আটজন ও সিলেটে তিনজনের মৃত্যু হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad