ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয় মৃত্যু, হাসপাতালে ১৬৫৫

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ছয় মৃত্যু, হাসপাতালে ১৬৫৫
ছবি: সৈয়দ মাহমুদুর রহমান/টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ছয়জনই রাজশাহী বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকার। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক দৈনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৩১৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮১ জন, খুলনা বিভাগে ২৭১ জন, বরিশাল বিভাগে ২১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৬৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৬৬ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রংপুর বিভাগে ৪১ জন এবং সিলেট বিভাগে নয়জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ হাজার ১৯ জন পুরুষ এবং ৬৩৬ জন নারী। একই সময়ে সারাদেশে ১ হাজার ৪২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

আরও পড়ুন

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৩ হাজার ৬২৭ জন। এর মধ্যে পুরুষ ৩৯ হাজার ৬৮৭ জন এবং নারী ২৩ হাজার ৬৯৯ জন। চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ১৯০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৯৬ জন পুরুষ এবং ৯৩ জন নারী।

এ পর্যন্ত মোট ৫৯ হাজার ৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিভাগ ও সিটি করপোরেশনভিত্তিক হিসাবে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে), ১০ হাজার ৬৬২ জন। এরপর খুলনা বিভাগে ১০ হাজার ৪৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯ হাজার ১৫৩ জন, বরিশাল বিভাগে ৮ হাজার ৮৩৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭ হাজার ৬১৬ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭ হাজার ৩১৭ জন রোগী ভর্তি হয়েছেন।

মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি ৫৩ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এরপর খুলনা বিভাগে ৩৪ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক হিসাবে চলতি সেপ্টেম্বরেই সর্বোচ্চ ২৭ হাজার ৭৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৯৩ জনের মৃত্যু হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad