ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬৮টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ডিএমপি থেকে পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৪৯, ওয়ারীতে ৭০, মতিঝিলে ৫৬, তেজগাঁওয়ে ৭৪, মিরপুরে ১৬৯, গুলশানে ৩৬, উত্তরা বিভাগে ৪২, গোয়েন্দা বিভাগে ২৪ এবং স্পেশাল রেসপন্স ইউনিটে (এসআরইউ) একজন রয়েছেন।

অভিযানকালে ৬২ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, ৩৫ হাজার ৮১০ পিস ইয়াবা, ২২৪ বোতল উইনসেরেক্স, ১২৬ বোতল ফেনসিডিল এবং ৬ হাজার ৯৬০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad