আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। বুধবার মহাখালীর ডিবিসি কার্যালয় থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে আটক করে।
দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ইকবাল সোবহান চৌধুরী। তিনি ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র আন্দোলন ঘিরে করা একাধিক মামলার আসামি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, ‘ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তবে এখনো তাকে গ্রেপ্তার বা আটক দেখানো হয়নি। আমি যতটুকু জানি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই ইকবাল হোসেন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।’


