যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত চারজন নিহত

যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত চারজন নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

যশোরে আলাদা তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার ভৈরব ব্রিজ এলাকায় দ্রুতগতির পরিবহনের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী এবং প্রেমবাগ উড়োতলা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে।

এ ছাড়া যশোর-বেনাপোল মহাসড়কের একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন।

বুধবার সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার গভীর রাতে প্রেমবাগ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের মঈন বিশ্বাসের ছেলে আব্দুল সমাদ বিশ্বাস (৩৫), একই এলাকার হায়দার আলীর ছেলে আব্দুল ওহাব (৪০), বুইকারা গ্রামের ওবায়দুল রহমানের ছেলে আব্দুল্লাহ আল আপন (২১) এবং যশোর-বেনাপোল মহাসড়কের দুর্ঘটনায় নিহত ট্রাকচালকের বাড়ি ঝিকরগাছার কাটা খাল এলাকায়। তার নাম আতিয়ার রহমান(৫৫)।

আরও পড়ুন

নোয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, বুধবার সকাল ৯টার দিকে অভয়নগরের ভৈরব ব্রিজ সংলগ্ন এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি পরিবহনের ধাক্কায় ভ্যানে থাকা আব্দুল সমাদ বিশ্বাস ও আব্দুল ওহাব গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার প্রেমবাগ উড়োতলা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ আল আপন নিহত হয়। রাত ৯টার দিকে তিনি প্রতিবেশী হোসেন আলীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। দুর্ঘটনায় হোসেন আলী গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে বুধবার যশোর-বেনাপোল মহাসড়কের গাজীরদরগাহ ফিলিং স্টেশনের সামনে জয়কৃষ্ণপুরগামী সড়কের একটি অরক্ষিত ও অননুমোদিত রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে মুরগির খাদ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকটির চালক গুরুতর আহত হন। সংঘর্ষে ট্রাকের কেবিন মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে ট্রেনের সঙ্গে বেশ কিছুদূর চলে যায়। পরে আহত চালককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেলা ২টার দিকে তার মৃত্যু হয়।

নোয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, এসব দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad