চুয়াডাঙ্গার আনসারবাড়িয়ায় ট্রেন থামিয়ে এলাকাবাসীর অবরোধ

চুয়াডাঙ্গার আনসারবাড়িয়ায় ট্রেন থামিয়ে এলাকাবাসীর অবরোধ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার আনসাবাড়িয়া রেলস্টেশনে ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ করেছে এলাকাবাসী। রেলস্টেশনে স্থায়ী ভাবে স্টেশন মাস্টার দেওয়া, রেলস্টেশন সংস্কার করা ও আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে অবরোধ করেন এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা।

এ সময় খুলনা থেকে চিলাহাটিগামী রুপসা ট্রেনটি আনসারবাড়িয়ায় থামিয়ে রাখা হয়।

বুধবার সকাল ১০টায় উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের আনসারবাড়িয়া রেলস্টেশন চত্বরে এ অবরোধ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

অবরোধকারীরা বলেন, চুয়াডাঙ্গা জেলার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ রেলস্টেশন আনসারবাড়িয়া। অথচ এখানে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। স্টেশনটি আন্দুলবাড়িয়া ইউনিয়নের পাশাপাশি পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়ন এবং বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম। স্থানীয় ব্যবসায়ীরাও দূরপাল্লায় মালামাল পরিবহনে এ স্টেশন ব্যবহার করেন।

তারা আরও বলেন, বর্তমানে স্টেশনটিতে যে ট্রেনটি থামে, সেটিও ২ নম্বর লাইনে দাঁড়ায়। ফলে নিচ থেকে উঁচুতে উঠে ট্রেনে ওঠানামা করতে গিয়ে নারী, বয়স্ক ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এ অবস্থায় ১ নম্বর লাইনে ট্রেন থামানো জরুরি।

আনসারবাড়িয়া রেলস্টেশনে পর্যাপ্ত ট্রেনের যাত্রাবিরতি ও ১ নম্বর লাইনে ট্রেন থামানোসহ আন্তঃনগর ট্রেনটি থামানোর দাবি যদি ৭২ ঘণ্টার মধ্যে মেনে না নেওয়া হয়, তাহলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad