ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৬৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৬৬
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৫ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৭৭৫।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং দুইজন খুলনা বিভাগের।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৮৬৮ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৬, খুলনায় ২১৫, বরিশালে ২০৬, রাজশাহীতে ১৭১, রংপুরে ৭১, ময়মনসিংহে ৬৬ এবং সিলেটে ১৩ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৯৩৬ জন।

বিভাগভিত্তিক হিসাবে, চলতি বছর এ পর্যন্ত ঢাকা বিভাগে (ঢাকা মহানগরসহ) ডেঙ্গুতে ২১২ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে ৮২, চট্টগ্রামে ৪৩, ময়মনসিংহে ৩৭, বরিশালে ৩০, রাজশাহীতে ২৯, রংপুরে আট এবং সিলেটে চারজনের মৃত্যু হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad