হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, নতুন শনাক্ত ১৩১৮

হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, নতুন শনাক্ত ১৩১৮
হাম আক্রান্ত হয়ে হাসপাতালে শিশু | ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে এক হাজার ৩১৮ জনের দেহে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। স্বাস্থ্য পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ৮২ জনের। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য পাওয়া গেছে। সন্দেহজনক হামে মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট দুই লাখ ৩২ হাজার ৮২৩ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৪ হাজার ৭৩ জনের। এ সময়ে সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে এক হাজার ১৫৮ জনের। নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ সাত হাজার ৪২৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক লাখ ৯৮ হাজার ৭৫২ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৫৪৬ জনের। এ বিভাগে সন্দেহজনক হামে পাঁচজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ২৩৬, সিলেটে ১৪২, বরিশালে ১৩২, ময়মনসিংহে ১০০, খুলনায় ৯৪, রংপুরে ৩৫ এবং রাজশাহী বিভাগে ৩৩ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

অন্যদিকে, ২০২৬ সালের জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে মঙ্গলবার পর্যন্ত লক্ষ্যমাত্রার ১২০ দশমিক ১ শতাংশ টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ১২৩ দশমিক ৭ শতাংশ টিকা দেওয়া হয়েছে ময়মনসিংহে। টিকাদানের হার সবচেয়ে কম সিলেটে, ১১৪ শতাংশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad