আদালতে হাজির হতে সময় পেলেন ব্যারিস্টার ফুয়াদ

আদালতে হাজির হতে সময় পেলেন ব্যারিস্টার ফুয়াদ
মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ। ছবি: উইকিপিডিয়া
Advertisement
Advertisement

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আদালত অবমাননার অভিযোগে ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদ।

বুধবার আইনজীবীর মাধ্যমে তিনি এক মাস সময় চেয়ে আবেদন করেন। আদালত আগামী ২৩ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। ওই দিন ফুয়াদকে সশরীরে হাজির হয়ে অভিযোগের ব্যাখ্যা দিতে হবে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া ও রায় নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে ফুয়াদকে তলব করে ট্রাইব্যুনাল। ১ নভেম্বর ট্রাইব্যুনাল-১ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। ৪ নভেম্বর তাকে সশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

অভিযোগ রয়েছে, সম্প্রতি এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য করতে গিয়ে ফুয়াদ বলেন, ‘এখানে বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে।’ এ বক্তব্যের পরিপ্রেক্ষিতেই তাকে তলব করে ট্রাইব্যুনাল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad