নড়াইলে জমি নিয়ে বিরোধে অস্ত্রের আঘাতে একজনের মৃত্যু

নড়াইলে জমি নিয়ে বিরোধে অস্ত্রের আঘাতে একজনের মৃত্যু
Advertisement
Advertisement

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে চাচাতো ভাইদের অস্ত্রের আঘাতে হাসানুর শেখ(৫৫) নামে একজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে হাসিবুল শেখ(২০) জানান, ‘গত মঙ্গলবার আমাদের জমির সীমানায় গাছের চারা লাগিয়েছিলাম। বুধবার ভোরে আমার চাচাতো ভাইয়েরা অভিযোগ করেন যে গাছ বড় হলে তাদের সীমানায় ঢুকে যাবে। এখান থেকে গাছের চারা তুলে ফেলতে হবে।’

‘এনিয়ে ঝগড়ার একপর্যায়ে তারা আমার মা সাহেরা বেগমকে (৪৭) গালিগালাজ ও মারধর করে। তারা ৫-৬ জনে মিলে হামলা চালালে ধারালো অস্ত্রের কোপে আমার বাবা আহত হন। এসময় আমার মাকে ও আমাকেও মারপিট করা হয়’ বলে জানান তিনি।

পরে গ্রামবাসীরা তার বাবাকে লোহাগড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সায়াদুল্লাহ হিমেল জানান, ‘রোগী হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। আহত মা ও ছেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।’

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad