ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৭৩টি মামলা হয়েছে।

বুধবার ডিএমপি থেকে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৫৫, ওয়ারীতে ৫৯, মতিঝিলে ৭৫, তেজগাঁওয়ে ৬০, মিরপুরে ১১৪, গুলশানে ২৯, উত্তরা বিভাগে ৪২ এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ১০ জন রয়েছেন।

অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, আট রাউন্ড গুলি, চারটি ছুরি, একটি স্টিলের কাটার, ২ হাজার ৪৮৪ পিস ইয়াবা ও ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad