টেকনাফে কৃষককে অপহরণ, পালিয়ে ফিরলেন এক বৃদ্ধ

টেকনাফে কৃষককে অপহরণ, পালিয়ে ফিরলেন এক বৃদ্ধ
টেকনাফ পাহাড়ে কৃষিকাজ করার সময় এক কৃষককে অপহরণ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফে পাহাড়ে কৃষিকাজ করার সময় এক কৃষককে অপহরণ করেছেন সন্ত্রাসীরা। এ সময় এক বৃদ্ধ দৌঁড়ে পালালে অপহরণের হাত থেকে রক্ষা পান।

শনিবার দুপুরে টেকনাফ উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের চৌকিদারপাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অপহরণের শিকার যুবকের নাম সংকুচিং (৩৫)। তিনি বাহারছড়া ইউনিয়নের চৌকিদারপাড়া এলাকার বাসিন্দা। পালিয়ে আসা বৃদ্ধের নাম এবাদুল্লাহ (৬০)।

ওই বৃদ্ধ জানান, দুপুরে পাহাড়ে কৃষিকাজ করার সময় হঠাৎ ২০ থেকে ৩০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা সংকুচিংকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। এ সময় দৌঁড়ে পালিয়ে যান। পালানোর সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়েছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে অপহৃত ব্যক্তিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত এক বছরে টেকনাফের বিভিন্ন স্থান থেকে ২৬৪ জনকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের বেশিরভাগই মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন।

এদিকে জেলা পুলিশ জানিয়েছে, গত ২১ মাসে টেকনাফের বিভিন্ন এলাকায় মোট ২৭২ জন অপহরণের শিকার হয়েছেন। অধিকাংশ মুক্তিপণের বিনিময়ে ফিরে এলেও বর্তমানে কতজন এখনো জিম্মি রয়েছেন সে তথ্য তাদের কাছে নেই।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad