দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমেছে। এবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমল ২ হাজার ৬৮৩ টাকা। শনিবার সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।
শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকায়, ১৮ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায়।
এর আগে, শুক্রবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকায় বিক্রি হয়েছিল।
তারও আগে, বৃহস্পতিবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি বিক্রি হয়েছিল ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকায়।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।


