টাঙ্গাইলে বাসের ধাক্কায় পথচারী নিহত

টাঙ্গাইলে বাসের ধাক্কায় পথচারী নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাসের ধাক্কায় শহিতন (৬০) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন। বুধবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহিতন নামে ওই নারী সড়ক পার হওয়ার সময় ‘এমডি সুপার পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘাটাইল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ এবং চালককে আটক করে থানায় নিয়ে যায়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বাসটি জব্দ এবং চালককে আটক করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad