টাঙ্গাইলে ট্রাক উল্টে চালক নিহত

টাঙ্গাইলে ট্রাক উল্টে চালক নিহত
দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

যমুনা সেতু সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছে। তার নাম রাসেল মিয়া (২০)।

বুধবার সকালে মহাসড়কের ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মিয়া টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার সিরাজকান্দি এলাকার জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি ভাতকুড়া এলাকায় পৌঁছালে চালক ঘুমিয়ে পড়েন। এ সময় সেটি রাস্তার বিভাজকের (ডিভাইডার) ওপর উঠে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট সাজিদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad