ঝিনাইদহে আলমসাধু উল্টে কিশোর নিহত, আহত ৩

Advertisement
Advertisement

ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকায় স্যালো ইঞ্জিনচালিত আলমসাধু উল্টে আসাদুজ্জামান আসাদ (১৬) নামে এক কিশোর রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আলমসাধুর চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার বিকাল ৬টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদ সদর উপজেলার নগরবাথান পশ্চিমপাড়া এলাকার ঠান্ডু মিয়ার ছেলে। আহতরা হলেন সদর উপজেলার কনেজপুর গ্রামের রাজন, শাকিল ও সোহান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ঝিনাইদহ র‍্যাব ক্যাম্পে কাজ শেষে তারা আলমসাধুযোগে বাড়ি ফিরছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়লে ঘটনাস্থলেই আসাদের মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা বাকি তিনজন আহত হন।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর রহমান জানান, আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad