জামালপুরে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ওসমান হারুনী। ছবি: সংগৃৃহীত
Advertisement
Advertisement

জামালপুরের ইসলামপুর উপজেলায় ওসমান হারুনী (৪৩) নামে এক সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে পৌরসভার পলাবান্দা ভাটি পাড়ায় তার নিজ বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওসমান হারুনী মোহনা টেলিভিশনের জামালপুর জেলা এবং খোলা কাগজ ও আমার দেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পলাবান্দা ভাটি পাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে।

তার পরিবার জানিয়েছে, দুপুর ১টার দিকে ওসমান হারুনী মূল ঘর থেকে পাশের টিনসেড ঘরে যান, যেখানে তিনি সংবাদ সংক্রান্ত কাজে সময় কাটাতেন। কিছুক্ষণ পর নিহতের ছোট ভাইয়ের স্ত্রী ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে নিহতের স্ত্রী ও অন্যান্য স্বজনরা গিয়ে মরদেহ নামিয়ে ফেলেন। এরপর বিষয়টি জানাজানি হলে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছান।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান জানান, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক চাপ ও শারীরিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর