জামালপুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু
Advertisement
Advertisement

জামালপুর সদর উপজেলায় পুকুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে রাফি (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকেসরকারি আশেক মাহমুদ কলেজের পুকুরে এ ঘটনা ঘটে।

রাফি সরকারি আশেক মাহমুদ কলেজের ইমাম মুক্তি মিয়ার ছেলে। তিনি ঢাকা সেন্ট্রাল কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রাফির স্বজনেরা জানান- দুপুরে বন্ধুদের সঙ্গে কলেজের পুকুরে গোসল করতে নামেন রাফি। একপর্যায়ে তিনি পানিতে নেমে ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার (ইএমও) আরিফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাফিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad