জাবিতে জিওস্পেশাল ডাটা অ্যানালাইসিসে প্রশিক্ষণ কর্মশালা শুরু

জাবিতে জিওস্পেশাল ডাটা অ্যানালাইসিসে প্রশিক্ষণ কর্মশালা শুরু
ছবি: টাইমস
Advertisement
Advertisement

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘জিওস্পেশাল ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ম্যানেজমেন্ট (বেসিক অ্যান্ড ইন্টারমিডিয়েট)’ শীর্ষক ১৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রধান অতিথি হিসেবে উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান কর্মশালার উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস-এর আয়োজনে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ইডিজিই (এনহ্যান্সিং ডিজিটাল গভর্নরমেন্ট অ্যান্ড ইকোনমি) প্রকল্প ও ইসরি বাংলাদেশের সহযোগিতায় তৃতীয় ও চতুর্থ ব্যাচের এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ডাটা অ্যানালাইসিস শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব প্ল্যাটফর্ম সবার জন্য সমান শেখার সুযোগ তৈরি করে সামাজিক বৈষম্য হ্রাসে সহায়ক হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, জিআইএস ও রিমোট সেন্সিং প্রযুক্তিতে দক্ষ জনবল গড়ে ওঠা ব্যক্তিগত ক্যারিয়ার উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

ইনস্টিটিউটের পরিচালক মুহম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) সোহেল আহমেদসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, অতিথি ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর