জাতীয় স্বার্থ উপেক্ষা করে পিআর চাইলে তা বিপজ্জনক: সালাহউদ্দিন

জাতীয় স্বার্থ উপেক্ষা করে পিআর চাইলে তা বিপজ্জনক: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি
Advertisement
Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছু রাজনৈতিক দল অতিরিক্ত আসন পাওয়ার জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর দাবি জানিয়ে দেশের জাতীয় স্বার্থের বাইরে গিয়ে অগ্রসর হলে এর ভয়াবহ পরিণতি হতে পারে।

তিনি বলেন, ‘যদি জাতীয় স্বার্থের চেয়ে দলীয় স্বার্থের প্রতি বেশি মনোযোগ দেওয়া হয়, তবে জাতীয় ঐক্য নষ্ট হতে পারে এবং দেশের পতিত শাসকগোষ্ঠী এ সুযোগ নিতে পারে।’

মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে তার বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী নিম্নকক্ষে পিআর পদ্ধতি রাখা না হলেও, যদি রাজনৈতিক উদ্দেশে কেউ আন্দোলন চালায়, বিএনপি তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিক্রিয়া জানাবে।’

আরও পড়ুন

জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের দাবির প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু রাজনৈতিক দল নিজেদের জন্য অতিরিক্ত সুবিধা পেতে পারে, এবং হয়তো অন্য আরও অনেক দল নিষিদ্ধ করার দাবি তুলবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধকরণ চায় না, বরং এ বিষয়ে একটি সঠিক বিচার প্রক্রিয়া চালু হওয়া উচিত।’

সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় সংসদীয় পদ্ধতিতে বৈধতার সমর্থক, তবে কোনো প্রক্রিয়া যেন দেশে অরাজকতার সৃষ্টি না করে সে বিষয়ে আমরা সতর্ক।’

তিনি জানান, যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, এবং সঠিক সময় নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার গঠন করলে দেশের আঞ্চলিক নিরাপত্তাও নিশ্চিত হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর