জাতীয় গ্রন্থকেন্দ্রের ‘বই নির্বাচন কমিটি’ বাতিল

জাতীয় গ্রন্থকেন্দ্রের ‘বই নির্বাচন কমিটি’ বাতিল
জাতীয় গ্রন্থকেন্দ্রের লোগো
Advertisement
Advertisement

জাতীয় গ্রন্থকেন্দ্রের ‘বই নির্বাচন কমিটি’ বাতিল করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক আফসানা বেগমের দায়িত্বকালে বই কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিতর্কের মধ্যেই মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত জানিয়েছে।

সোমবার জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২৫-২০২৬ অর্থবছরে বেসরকারি গ্রন্থাগারে অনুদানের জন্য বই নির্বাচনের উদ্দেশ্যে ২০২৫ সালের ১১ নভেম্বর গঠিত বই নির্বাচন কমিটি বাতিল করা হলো।’

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে আফসানা বেগমের সঙ্গে সরকারের নিয়োগ চুক্তি বাতিলের পর তার দায়িত্বকালে বই কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়লে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান বাসসকে বলেন, ‘বই নির্বাচন কমিটি বাতিল করা হয়েছে এবং শিগগিরই একটি নতুন কমিটি গঠন করা হবে। পাশাপাশি জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ বই কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, চলতি অর্থবছরেই জুলাইয়ের গণঅভ্যুত্থান, পিলখানা ও শাপলা ট্র্যাজেডি বিষয়ক বই কেনার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad