চুয়াডাঙ্গায় ২ ভাইকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গায় ২ ভাইকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। ছবি: ফেসবুক পেইজ থেকে নেওয়া
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন আপন দুই ভাই।

নিহত মিন্টা মিয়া (৬০) ও হামজা আলী (৪৫) উথলী গ্রামের বড় মসজিদ পাড়ার মৃত ক্ষুদে মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানায়, মিন্টা ও হামজা দুই ভাই শনিবার সকাল ৮টার দিকে উথলী গ্রামের ৭২ নং ব্রীজ মাঠে কৃষিকাজে যায়। এ সময় প্রতিপক্ষের আট থেকে ১০ জন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হামজা ও পরে মিন্টার মৃত্যু হয়। এ ঘটনায় উথলী এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad