বাগদান সারলেন হান্নান মাসউদ, জানালেন ফেসবুকে

বাগদান সারলেন হান্নান মাসউদ, জানালেন ফেসবুকে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ। ছবি: ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া
Advertisement
Advertisement

বাগদান সেরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ।

ফেসবুকে বাগদানের খবর জানিয়ে তিনি লিখেছেন , ‘আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।’ (সূরা আন-নাবা, আয়াত ৮) আলহামদুলিল্লাহ।

পোস্ট দেওয়ার পরে হান্নান মাসউদের পোস্টে প্রতিক্রিয়া এসেছে ৩৮ হাজার। পোস্টে কমেন্ট করেছেন ৬ হাজার ৮০০ জন আর পোস্টটি শেয়ার হয়েছে ১৮০ বার।

ছবি: আবদুল হান্নান মাসউদের ফেসবুক থেকে নেওয়া।

বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন হান্নান মাসউদ। বাগদানের আগে আগে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘মহান রব আল্লাহ তা’আলার ঘর ও রাসুল মোহাম্মদ (স.) এর রওজা মোবারক জেয়ারতের উদ্দেশ্যে সৌদি আরব এসে পৌঁছালাম।’

সফরে এনসিপি ডায়াসপোরা উইং মধ্যপ্রাচ্য শাখার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানান তিনি।

গতবছরের জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারীদের গড়া দল এনসিপির বিভিন্ন সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার আবদুল হান্নান মাসউদ ও শ্যামলী সুলতানা জেদনীর বাগদান সম্পন্ন হয়। শ্যামলী ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নেত্রী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad