চুয়াডাঙ্গায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার পৃথক দুটি স্থানে বজ্রপাতে স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জীবননগর ও দর্শনার মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে রাসেল হোসেন (২৫) এবং দামুড়হুদা উপজেলার দর্শনা পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুল ইসলামের ছেলে আজিমুদ্দিন (১৫)। আজিমুদ্দিন দর্শনা মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাসেল হোসেন বাড়ির পাশের ঘোষনগর মাঠে কৃষি জমিতে তামাকের খড়ি গোছানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বাজ পড়লে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই সময় দর্শনা পারকৃষ্ণপুর গ্রামের বালিগাদার মাঠে আজিমুদ্দিন তার বাবার জন্য খাবার নিয়ে যাওয়ার সময় তাদের ফসলের জমিতে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, বজ্রপাতে রাসেল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘বজ্রপাতে স্কুলছাত্র আজিমুদ্দিনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad