চুয়াডাঙ্গায় নির্বাচনী প্রচার ঘিরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১২

চুয়াডাঙ্গায় নির্বাচনী প্রচার ঘিরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১২
বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের সংঘর্ষকে ঘিরে উৎসুক দলের নেতাকর্মীরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার  নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। রোববার আলমডাংগা উপজেলার জহুরনগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এদিন আলমডাংগার জহুরহুদা এলাকায় নির্বাচনী গণসংযোগ চলার সময় বিএনপি ও জামায়াতের কর্মীরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পরিণত হয়। এ সময় দুই পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আলমডাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad