চার বছর পর বিশ্ব সফরে বিটিএস

চার বছর পর বিশ্ব সফরে বিটিএস
Advertisement
Advertisement

বাধ্যতামূলক সামরিক চাকরি শেষ করেছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। এর মধ্যেই তারা প্রায় চার বছরের বিরতির পর বিশ্ব সফরের ঘোষণা দিয়েছে। যা আগামী এপ্রিল মাসে দক্ষিণ কোরিয়া থেকে শুরু হবে এবং চলবে ২০২৭ সালের মার্চ পর্যন্ত।

এই সফরে এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইউরোপজুড়ে ৭০টিরও বেশি কনসার্ট অনুষ্ঠিত হবে। এটি হবে ২০২১–২২ সালের ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ সফরের পর প্রথম বিশ্বসফর।

অফিশিয়াল ফ্যানক্লাব সদস্যদের জন্য প্রি-সেল টিকেট বিক্রি হবে ২২ ও ২৩ জানুয়ারি। এ জন্য মেম্বারশিপধারীদের বিটিএসের ব্যবস্থাপনা সংস্থা হাইবের মালিকানাধীন অনলাইন ফ্যান প্ল্যাটফর্ম উইবার্সে নিবন্ধন করতে হবে। সবার টিকেট বিক্রি শুরু হবে ২৪ জানুয়ারি।

এর আগে বিগহিট মিউজিক জানিয়েছিল, প্রায় চার বছরের বিরতির পর আগামী ২০ মার্চ নতুন সংগীত নিয়ে ফিরছে বিটিএস। দক্ষিণ কোরিয়ার আইনে বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনের কারণেই এই দীর্ঘ বিরতিতে যেতে হয়েছিল ব্যান্ডটির সাত সদস্যকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad