চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ নিহত ৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ নিহত ৩
প্রতীকী ছবি, এআই/টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা বউ-শাশুড়িসহ নিহত হয়েছেন তিনজন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চন্দনাইশের দোহাজারী পৌরসভার সোনাই বটতল বাঁকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চন্দনাইশ পৌরসভার কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫), তার পুত্রবধূ শামিমা আকতার (৪২) এবং ময়মনসিংহের বাসিন্দা ও ওষুধ কোম্পানির কর্মকর্তা মোহাম্মদ শরীফ (৩০)।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, আহতদের উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর পরই দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর