চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান,  গুলিতে আহত ১

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান,  গুলিতে আহত ১
চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

চট্টগ্রাম নগরে কনসার্ট চলাকালে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, শনিবার রাত সাড়ে ৮ টার দিকের ওই ঘটনায় গুলিবিদ্ধ   মো. শরীফ (২৩) কে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।  ওই গোলাগুলির সাথে কারা জড়িত তা নিশ্চিতভাবে জানা যায়নি।

ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একদল যুবক কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুরের চেষ্টা করে। এ সময় ভেতরে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে।

জানা যায়, একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ওই কনসার্টের আয়োজন করে, যেখানে ব্যান্ডদল ‘আর্টসেল’ পারফর্ম করার কথা ছিল। সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় কনসার্ট বন্ধ হয়ে যায় এবং ভাঙচুরের ঘটনা ঘটে।

চমেক হাসপাতালে গুলিবিদ্ধ শরীফকে নিয়ে আসেন মো. নাঈম। তিনি জানান, কনসার্ট চলাকালে এক পক্ষ ‘জয় বাংলা’ স্লোগান দেয়, যারা ছাত্রলীগের কর্মী বলে দাবি করা হচ্ছে। এতে ছাত্রদলের কর্মীরা আপত্তি জানালে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং পরে পুলিশ গুলি চালায়।

আরও পড়ুন

হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ‘গুলিবিদ্ধ ব্যক্তি ও তার সঙ্গে আসা তরুণরা যে তথ্য দিচ্ছেন না, তাতে ঘটনা স্পষ্ট নয়।’

এদিকে আহতদের দেখতে হাসপাতালে যান চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম। তিনি দাবি করে বলেন, ‘আওয়ামী লীগের স্লোগান দেওয়াকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত।’

খুলশী থানার ওসি তদন্ত নজরুল ইসলাম বলেন, ‘হোন্ডা কোম্পানির ওয়ার্কশপের অনুমতি ছিল, তবে কনসার্টের কোনো অনুমতি ছিল না। কনসার্ট করতে গিয়েই ওই ঘটনা ঘটে।’

ওই ঘটনার পর কনসার্ট আয়োজনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad