গাজীপুরে ট্রেনের নিচে পড়ে তিনজনের প্রাণহানি

গাজীপুরে ট্রেনের নিচে পড়ে তিনজনের প্রাণহানি
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আড়িখোলা এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে দুই নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের আড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কমলা বেগম (৫৫), তার নাতনি অনাদি (১১) এবং প্রতিবেশী সাদিয়া আক্তার (২৫)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, কমলা বেগম ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসার জন্য তিনি মেয়ের বাড়িতে এসেছিলেন।

তিনি আরও জানান, এদিন বিকালে কমলা বেগম তার নাতনি অনাদি ও প্রতিবেশী সাদিয়াকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের ঢাকা-চট্টগ্রাম রেল সড়ক ধরে হাঁটছিলেন।

আরও পড়ুন

এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী উপকূল এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেন একই স্থানে ক্রসিং করছিল।

অসাবধানতাবশত এক পর্যায়ে তারা একটি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলে কমলা বেগম ও সাদিয়া আক্তারের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় শিশু অনাদিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad