গাইবান্ধায় নিখোঁজের ২২ ঘণ্টা পর প্রবাসীর মরদেহ উদ্ধার 

গাইবান্ধায় নিখোঁজের ২২ ঘণ্টা পর প্রবাসীর মরদেহ উদ্ধার 
Advertisement
Advertisement

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলেয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর প্রবাসী ইউনুস আলীর (৪৫) মরদেহ দীর্ঘ উদ্ধার করেছে ডুবুরি দল।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রগুনাথপুর মরাঘাটি নলেয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফজাহান ঝাউলার বাজার এলাকায় নলেয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক মিয়ার ছেলে।

আরও পড়ুন

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনুস আলী দীর্ঘ ১৫ বছর ধরে সৌদি আরবে ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নলেয়া নদীতে শখ করে মাছ ধরতে যান। এরপর দীর্ঘ সময় ইউনুস আলী বাড়িতে না ফেরায় খুঁজতে থাকে তার পরিবার। পরে রাত সাড়ে ১০ টার দিকে বিষয়টি পুলিশকে জানান তারা।

এরপর শুক্রবার রংপুর থেকে আসা ডুবুরি দল সকাল ৭টা থেকে নলেয়া নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। একপর্যায়ে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রগুনাথপুর মরাঘাটির প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে নলেয়া নদী থেকে ইউনুস আলীর মরদেহ উদ্ধার করা করে। পরে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবদুর রহমান নিখোঁজ প্রবাসীর মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad